1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শায় শীতার্ত মানুষের মাঝে মাষ্ক ও কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
যশোর : যশোরের শার্শায় ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে অসহায় গরীব- দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাষ্ক বিতরণ করেছেন নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ রাজু।
বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় উপজেলার নাভারণ কাঁচা বাজার সংলগ্ন ফেরদৌস আহমেদ রাজুর নিজস্ব বাসভবনের সামনে শতাধিক নারী পুরুষের মাঝে তিনি এই কম্বল ও মাষ্ক বিতরণ করেন।
এসময় ফেরদৌস আহমেদ রাজু বলেন, এখন শীতকাল চলছে। এই শীতে আমার গ্রামের ও আশেপাশের প্রতিবেশি গরীব-অসহায় মানুষেররা যেন শীতের তীব্রতায় জবুথবু না হয়ে পড়ে সে কথা চিন্তা করেই আমার এই ব্যক্তিগত উদ্যোগ।
আমি মানুষের কাছে কোন বিনিময় চায় না। আজ শীতার্ত মানুষের হাতে সামান্য একটা কম্বল তুলে দিতে পেরেছি এবং তাদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আমি ধন্য।
আগামীতেও যেন প্রতিটি মুহূর্ত অসহায়ের পাশে এভাবে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে আমি একান্ত ভাবে আমার ও আমার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছি।
উক্ত কম্বল ও মাষ্ক বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইনছাপ মোড়ল, তরুন উদ্যাগক্তা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান স্বপন ও যুবলীগ নেতা সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com