1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

স্বামীর বিরুদ্ধে নায়িকা তমা মির্জার মামলা

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : স্বামী হিশাম চিশতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। গত ৫ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় তার স্বামীর বিরুদ্ধে যৌতুক ও হত্যাচেষ্টা মামলা করেন এই অভিনেত্রী। রাজধানীর পূর্ব কাফরুলে স্বামীর বাসার স্থায়ী ঠিকানা (১৮০/এ) উল্লেখ করে মামলাটিতে হিশাম চিশতিকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলা প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘মেয়ে হিসেবে অনেক কিছু মেনে নিয়েছি, সহ্য করেছি। নিজের ও পরিবারের সম্মানের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। কিন্তু এখন দেখছি তা সহ্যের সীমানা ছাড়িয়ে গেছে। বিয়ের কয়েকদিন না পেরুতেই আমার সঙ্গে নানা অন্যায় শুরু করে হিশাম। বারবার অর্থের দাবি করাসহ আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। দিনের পর দিন এভাবে অত্যাচারে আমি অতিষ্ঠ। বাধ্য হয়েই এই মামলার সিদ্ধান্ত নিয়েছি।’

গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিয়ে হয় তমা মির্জার। শোনা যাচ্ছে, মামলার কথা জানার পর পরই কানাডায় পাড়ি জমিয়েছেন হিশাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com