1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

অসহায় অসচ্ছল মানুষ খুঁজছেন মৌসুমী

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। চলচ্চিত্র জগতে ২৬ বছর পার করেছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। পেয়েছেন অসংখ্য ভক্তের ভালোবাসা।

অভিনয়ের বাইরে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করেন এই চিত্রনায়িকা। ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে তার একটি সামাজিক সেবামূলক সংগঠন রয়েছে। এই সংগঠনের ব্যানারে শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গুলশান-১ লেকসংলগ্ন সড়কে মৌসুমী নিজ হাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানী বলেন, ‘আজ প্রথমদিন শীতবস্ত্র বিতরণ করেছি। ছোট পরিসরে রিকশাচালক ভাইদের মাঝে শীতবস্ত্র দেওয়া হয়েছে। কোভিডের এই সময় ভালোভাবে বুঝেছি জীবন কত ছোট। এক জীবনে যদি কিছু ভালো কাজ করে যেতে পারি তবে মানুষের দোয়া-আশীর্বাদ পাবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com