1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

মাদক কাণ্ডে জড়ানোর খেসারত দিচ্ছেন সারা!

  • আপডেট টাইম :: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলী খান। ‘কেদারনাথ’, ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’ সিনেমায় অভিনয় করে ইতোমধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

এদিকে কিছুদিন আগে মাদক কাণ্ডে সারা আলীর নাম জড়ায়। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার মাদক সেবন নিয়ে তদন্ত করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ‘কেদারনাথ’ সিনেমায় এই অভিনেতার সঙ্গে অভিনয় করেন সারা। তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল। পরবর্তী সময়ে সুশান্তের মাদক কাণ্ডে সারাকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। এখন নাকি এর খেসারত দিচ্ছেন সাইফ কন্যা।

শোনা যাচ্ছে, মাদক কাণ্ডে নাম জড়ানোর পর সারার অনেক কাজ হাত ছাড়া হয়েছে। এর মধ্যে একটি টাইগার শ্রফের বিপরীতে ‘হিরোপান্তি টু’। সিনেমাটিতে এই অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। কিন্তু পরে তাকে বাদ দেওয়া হয়। এখন টাইগারের বিপরীতে তারা সুতারিয়াকে নেওয়া হয়েছে।

সারা অভিনীত পরবর্তী সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। সিনেমাটিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি। ডেভিড ধাওয়ান পরিচালিত এই সিনেমা আগামী ২৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com