1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

প্রসেনজিৎ-জয়ার অপেক্ষা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : টলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রবিবার’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন জয়া আহসান ও প্রসেনজিৎ চ্যাটার্জি। অতনু ঘোষ পরিচালিত এ সিনেমা গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি দারুণ প্রশংসা কুড়ায়।

কলকাতার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এই জুটিকে নিয়ে ‘আসাদোমা সাদগামায়া’ নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করবেন—রুদ্রনীল ঘোষ ও কাঞ্চন মল্লিক। গত অক্টোবরের শেষের দিকে এ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রকোপের কারণে তা সম্ভব হয়নি। যার কারণে এ বছর আর শুটিং শুরুই করতে পারছেন পরিচালক।

মহামারি করোনাভাইরাসের পটভূমি নিয়ে গড়ে উঠেছে ‘আসাদোমা সাদগামায়া’ সিনেমার কাহিনি। যাতে পাঁচটি চরিত্র তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্প বর্ণনা করবে। এ প্রসঙ্গে পরিচালক বলেন—মহামারি করোনাভাইস আমাদের মানসিকতায় কীভাবে গভীরে শিকড় গেড়েছে তা ব্যাখ্যা করবে চলচ্চিত্রটি। যা আমাদের আচরণেও প্রভাব ফেলেছে। চলচ্চিত্রটি কোভিড-১৯ এর পটভূমিতে কিন্তু সবকিছুই মহামারি সম্পর্কিত নয়। আসলে আমি ক্যামেরা চালু করার জন্য মুখিয়ে আছি।

এ চলচ্চিত্রের মূল গল্প ইন্দ্রদীপ দাশগুপ্তের। চিত্রনাট্য রচনা করেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এর সংগীত পরিচালনাও করবেন নির্মাতা নিজেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com