1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

শেরপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মহামারী করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যাটালিয়ন রমনা রেজিমেন্ট ৫।
বিজয়ের মাসে জনসাধারণের কাছে করোনা মহামারী, ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষে আজ বুধবার সকালে শেরপুর সরকারি কলেজে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। এসময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্ণেল রাহাত নেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ও ডেঙ্গু প্রতিরোধের ব্যপারে নির্দেশনা প্রদান করেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com