1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

বিকিনি পরা ছবি পোস্ট করায় কটাক্ষ, জবাব দিলেন কঙ্গনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বর্তমানে সিনেমার চেয়ে ব্যক্তিগত কারণেই বেশি আলোচনায় এই অভিনেত্রী। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিকিনি পরা ছবি পোস্ট করেন কঙ্গনা। এই অভিনেত্রী জানান, কোনো এক সময় মেক্সিকোর টুলুম নামের এক ছোট্ট দ্বীপে ছবিটি তুলেছিলেন। এতে দেখা যাচ্ছে, বিকিনি পরে সৈকতে বসে সমুদ্রের দিকে তাকিয়ে তিনি।

ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশের পর অনেকেই তাকে নিয়ে কটাক্ষ করেন। খবরে থাকার জন্যই নাকি শরীর দেখিয়ে প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করছেন কঙ্গনা। আবার কেউ কেউ তাকে এই ধরনের পোশাক পরতে বারণ করেন।

তবে বলিউডের ‘কুইন’খ্যাত এই অভিনেত্রী তো এগুলো মুখ বুজে সহ্য করার পাত্রী নন। অন্য এক টুইটে তিনি লেখেন, ‘আমার বিকিনি পরা ছবি দেখে কিছু মানুষ আমাকে ধর্ম ও সনাতন প্রথার উপদেশ দিচ্ছেন, যদি কখনো মা ভৈরবী মাথার চুল খুলে, বস্ত্রহীন হয়ে, রক্তপান করা অবতারে সামনে চলে আসে তাহলে আপনাদের কী হবে? নিজেদের ভক্ত বলে দাবি করো? অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের। ধর্মের পথে চলতে শেখো তার ঠিকাদার হতে যেও না।’

কিছুদিন আগে প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে নিয়ে নির্মিত ‘থালাইভি’ সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। এছাড়া ‘তেজাস’ ও ‘ধাকড়’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com