1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বড়দিন উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত সভার আয়োন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এসময় মোবাইল ফোনে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক লুইস নেংমিনজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৪৬টি গীর্জায় ২২ হাজার ৩৮৩ টাকা করে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com