1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে ট্রাক-ট্রলি মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বালুবাহী ট্রাকের সাথে বিপরীতমুখী ট্রলির মুখোমুখি সংঘর্ষে শফিউদ্দিন নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। দুমড়ে-মুচড়ে গেছে সংঘর্ষের শিকার ট্রাক-ট্রলির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া আরও দুই ব্যাটারিটচালিত অটোরিকশা।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের রাজনগর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ শফিউদ্দিন রাজনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্র ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহেমদ বকুল জানান, বেলা বারোটার পয়ত্রিশের দিকে নালিতাবাড়ী থেকে শেরপুরগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময় পাশ দিয়ে ও পেছনে আসা আরও দুই ব্যাটারিচালিত অটোরিকশা ওই ট্রলি ও ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে উল্টে যায়। উল্টো যায় বালুবাহী ট্রাকটিও। এতে আত্মীয়ের জানাযা শেষে বাড়ি আসা অটোযাত্রী রাজনগর গ্রামের বৃদ্ধ শফিউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন অটোচালকসহ আরও অন্তত ৪-৫ জন। এরমধ্যে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি হয়েছে তিনজন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে আরও একজন।
এদিকে দুর্ঘটনার পর নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com