1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

অর্জুনের সঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন মালাইকা!

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত জুটি অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। তাদের প্রেম নিয়ে বলিপাড়ায় নিয়মিত চর্চা হয়। এই জুটিও নিজেদের সঙ্গ উপভোগ করেন। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়, বিনোদন পেতে তিনি কার সঙ্গে কোয়ারেন্টাইনে থাকতে চান। ‘মুন্নি বদনাম’খ্যাত এই অভিনেত্রী জানান, বাস্তবে তিনি বিনোদন জোগাতে পারে এমন একজন অভিনেতার সঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর থেকে সবার ধারণা, প্রেমিক অর্জুনের সঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন এই অভিনেত্রী।

গত সেপ্টেম্বরে অর্জুন ও মালাইকা দুজনই একই সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন। সাক্ষাৎকারে নাম উল্লেখ না করে মালাইকা বলেন, ‘সে খুবই ভালো বিনোদন দিতে পারে। আমি তার সঙ্গেই কোয়ারেন্টাইনে থাকতে চাইব, কারণ সে খুবই মজার মানুষ। তার সঙ্গে এক মুহূর্তও খারাপ কাটে না। যখন আমার সঙ্গে থাকে, আমাকে নিয়েও মজা করে।

করোনা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কী হয়েছিল তা খুব বেশি অনুধাবন করতে পারিনি। কেউ-ই প্রস্তুত থাকে না, এটি আচমকা আক্রান্ত করে।’

তবে এর আগে করোনা আক্রান্ত হওয়া নিয়ে অন্য এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর বলেন, ‘পরিস্থিতি বুঝতে আমার ছয় থেকে আট ঘণ্টা লেগেছে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। চিকিৎসক যখন বললেন আমার লক্ষণ জোরালো নয়, তখন শান্ত হয়েছি। আমার মৃদু উপসর্গ ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com