1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

নাচের মহড়া দেখিয়ে ভাইরাল নোরা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। এর মাধ্যমে কোটি কোটি ভক্তের মনে জায়গাও করে নিয়েছেন এই অভিনেত্রী-মডেল-নৃত্যশিল্পী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন নোরা। রোববার (২৭ ডিসেম্বর) তার পরবর্তী গানের মহড়ার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে কোমর দুলিয়ে নতুন নাচের স্টেপ করতে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরালও হয়েছে।

ইনস্টাগ্রামে ড্যান্সপ্লাসের অ্যাকাউন্টে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন কিছু নিয়ে আসছি, টিজারটি আমাদের পছন্দ হয়েছে।’

বিগ বস রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

নোরার সর্বশেষ গান ‘নাচ মেরি রানি’। পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার গাওয়া এই গানে মডেল হয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এতে নোরাকে রোবটিক স্টেপ করতে দেখা গেছে।

দেখুন: নোরার নাচের মহড়ার ভিডিও

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com