1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দল ও মানুষের সেবায় নিজেকে বিসর্জনের ঘোষণা দিলেন মেয়র বাক্কার

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : দল ও মানুষের সেবার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার ঘোষণা দিলেন নালিতাবাড়ী পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত পৌণে নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রাপ্তির পর নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, আমি দলের যে ক্ষতি করেছি জীবন দিয়ে হলেও আমি যেন সে ক্ষতি পুরণ করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আপনারা যে সহযোগিতা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আমার জীবনে আর কোন চাওয়া-পাওয়ার প্রয়োজন নেই। আজকে আমি ঘোষণা দিয়ে গেলাম, দলের জন্য এবং নালিতাবাড়ীর মানুষের সেবার জন্য আমার জীবন বিসর্জন করে দেব।
এসময় তিনি নালিতাবাড়ীতে কোনরকম বিশৃঙ্খলা না করতে সকলের প্রতি অনুরোধ করে ৩০ জানুয়ারি নির্বাচনে ব্যালট ও ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ের আহবান জানান।
এর আগে ঢাকা থেকে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনয়নপত্র নিয়ে নালিতাবাড়ী আগমন করলে তাকে হাজারো নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্বাগত জানিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে দলীয় কার্যালয়ে উপস্থিত হলে সেখানে দলের অন্যঅন্য নেতাকর্মী ও অন্য মনোনয়ন প্রত্যাশীরা মেয়র বাক্কারকে সমর্থন জানিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেন রায়, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদ সদস্য বিল্লাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা সারোয়ার আহমেদ স্বপন, তাকিজুল ইসলাম তারা, জহুরুল হক, মোস্তাক আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com