1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

অভিনেত্রী সানা খানকে বিয়ে করে বিপাকে মুফতি আনাস!

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানা খান। কিছুদিন আগে অভিনয় ও শোবিজ জগৎ ছেড়ে দিয়ে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দিয়ে সকলকে চমকে দেন তিনি। এরপর ভক্তদের ফের চমকে দেন ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সাঈদকে বিয়ে করে।

বিয়ের পর স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সময় পার করছেন সানা খান। নিয়মিত পোস্ট করে চলেছেন এই দম্পতির একের পর এক ছবি, ভিডিও। আর তা নিয়ে ট্রলের শিকারও হচ্ছেন যথারীতি। এসব ট্রলে বিরক্ত মাওলানা আনাস সাঈদ। তিনি যেন বেশ বিপাকেই পড়েছেন অভিনেত্রী বিয়ে করে।

একদিক থেকে প্রশ্ন আসে কেন তিনি একজন আলেম হয়েও অভিনেত্রী-মডেল বিয়ে করলেন? অন্যদিক থেকে তার কাছে প্রশ্ন আসে কেন তিনি একজন অভিনেত্রীকে জোর করে শোবিজ ত্যাগ করিয়ে বিয়ে করলেন? স্বভাবতই বিরক্ত তিনি। তাই অনেকটা ধমকেও দিয়েছেন সমালোচকদের। এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম এবিপি নিউজ।

সম্প্রতি এই দম্পতি কাশ্মীরে গিয়েছিলেন হানিমুন করতে। সেখানকার ছবি পোস্ট করার পর আনাস সাঈদের ছবিতে নেতিবাচক কমেন্টের ঝড় উঠে। এতে রুষ্ট হয়ে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আনাস সাঈদ লিখেছেন, ‘কারো পাপ বা অপরাধ দেখলে নিজের চোখ ঢেকে ফেলো, তার জন্য দোয়া করো, পৃথিবীর সব লোকের পাপ গোপন রাখো। তাতে কেয়ামতের সময় আল্লাহ তোমাদের পাপ ঢেকে রাখবেন।’

সোশ্যাল মিডিয়ায় এই দম্পতির ছবিতে অনেকেই কমেন্ট করে বলছেন, সানা-আনাসের জুটি মানাচ্ছে না। এ ধরনের ট্রলের জবাবে সানা খান লিখেছেন, ‘এই মন্তব্যের জন্য আমি বিয়ে করিনি। আমার স্বামী ভালো মানুষ। আমি তাকে সুদর্শন বিবেচনা করি। আপনি হয়তো একমত নন, কিন্তু আমার তাতে আপত্তি নেই।’

অন্যদিকে মানুষজনের বিদ্রুপের জবাবে মাওলানা আনাস বলেছেন, ‘আমাদের জুটি মানানসই নয় এমনটা মানুষজন ভাবতেই পারে, কিন্তু আমরা জানি যে আমরা একসঙ্গে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি সৃষ্টিকর্তার কাছে সানা খানকে বিয়ে করার জন্য প্রার্থনা করেছিলাম এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন।’

এছাড়া আনাস তাদের সম্পর্ক নিয়ে ট্রোলের জবাবে আরো বলেছেন, ‘আমি মনে করি যদি অন্য কাউকে বিয়ে করতাম তাহলে আমি এতটা খুশি নাও হতে পারতাম। সানার হৃদয় পরিষ্কার এবং যে কাউকে সে ক্ষমা করতে পারে। আমি সবসময় এমন মেয়েকেই বিয়ে করতে চাইতাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com