1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

‘প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ’

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

ঢাকা: চলমান পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে কমপক্ষে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সচিব তার নিজ কার্যালয়ে নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন।

সচিব বলেন, ‘আজ সাংবাদিকদের রিপোর্টে ও আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি, তাতে মনে হচ্ছে ৬০ সতাংশের নিচে ভোট পড়েনি। কোথাও কোথাও ৭০ বা ৭৫ সতাংশ ভোট পড়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম ধাপের নির্বাচন আমাদের দৃষ্টিতে খুবই ভালো হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি, সময় শেষ হয়ে যাওয়ার পরেও ভোট দেওয়ার জন্য অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে ছিলেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com