1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

প্রেম করছেন কিয়ারা আদভানি?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিউডের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

তবে কিয়ারার ব্যক্তিগত জীবন নিয়ে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত বলিউডের প্রশ্ন একটাই, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন তিনি? এ প্রশ্নের উত্তর কিয়ারা এর আগে ‘স্রেফ বন্ধুত্ব’ বলে এড়িয়ে গেলেও, তার মনে সিদ্ধার্থের জন্য বিশেষ জায়গা রয়েছে সেই ইঙ্গিত দিয়েছেন সাম্প্রতিক একটি টিভি ইন্টারভিউতে। এর আগেও কিয়ারা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তার জীবনে সিদ্ধার্থ স্পেশাল। কিছুদিন আগে কপিল শর্মা তার অনুষ্ঠানে সিদ্ধার্থকে নিয়ে পরোক্ষভাবে খোচা দিলে লজ্জায় লাল হয়ে ওঠে কিয়ারার মুখ।

সম্প্রতি কিয়ারার ‘ইন্দু কি জওয়ানি’ সিনেমার ট্রেইলারে দেখার পর সিদ্ধার্থের রোমান্টিক পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সিদ্ধার্থের পোস্টের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিয়ারার জবাব ছিল, ‘তোমার সঙ্গে ইন্দু দেখার অপেক্ষায় আছি।’

কিয়ারা-সিদ্ধার্থের প্রেমের গুঞ্জনের পাল্লা প্রতিদিন ভারী হয়ে চললেও, দুজনের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com