1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘রইস’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী তথ্যটি জানিয়েছেন।

মাহিরা খান লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। আইসোলেশনে আছি, গত  কয়েকদিন আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের বিষয়টি অবগত করছি। অনেক কঠিন সময়, তবে খুব শিগগির ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দয়া করে নিজের ও অন্যের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।’

এদিকে মাহিরার করোনা আক্রান্তের খবর জানার পর তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।  তার পোস্টে ভারতীয় অভিনেত্রী মৌনি রায় মন্তব্য করেছেন, ‘তোমার জন্য অনেক ভালোবাসা। খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

পাকিস্তানি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মাহিরা খান। ফাওয়াদ খানের সঙ্গে ‘হামসফর’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি। ‘বোল’, ‘বিন রোয়ে’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘সুপারস্টার’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com