1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

সামান্থার মুখোমুখি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন আল্লু

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ‘স্যাম জ্যাম’ নামের একটি টক শো সঞ্চালনা করছেন তিনি। এতে অতিথি হয়ে হাজির হয়েছিলেন ‘স্টাইলিশ স্টার’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন ও তার বাবা আল্লু অরবিন্দ। কিছুদিন আগে এই এপিসোডের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নতুন বছর উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর রাত ৮টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে প্রচার হবে এটি।

প্রচারের আগে বিশেষ এই এপিসোডের অল্প অংশ ‘আহা’-এর অফিশিয়াল টুইটারে প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। একটি লঞ্চিং অনুষ্ঠানের ভিডিও এতে দেখানো হয়। তাতে দেখা যায়—আল্লু অর্জুন তার বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। ভিডিওটি দেখতে দেখতে আবারো আবেগপ্রবণ হয়ে পড়েন আল্লু অর্জুন। তার চোখ দুটো জলে ছলছল করতে থাকে।

সামান্থার এই অনুষ্ঠান এরই মধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। বিজয় দেবরকোন্ডা, রানা দাগ্গুবতি, তামান্না ভাটিয়াসহ অনেক দক্ষিণী তারকা এতে হাজির হয়েছেন। অনুষ্ঠানটি পরিচালনা করছেন নন্দিনি রেড্ডি। এটি প্রযোজনা করছেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ।

আল্লুর পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। এছাড়া আরো আছেন—প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। সিনেমাটি পুরো ভারতেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

অন্যদিকে, সামান্থার হাতেও একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বিজয় সেতুপাতি ও নয়নতারা। এছাড়া অশ্বিন সারাবানান পরিচালিত ‘গেম ওভার’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com