1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগের মেয়র প্রার্থী বাক্কার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক বাক্কার মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা দুইটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদারের কাছে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

মনোনয়ন পত্র দাখিলকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, সাংগঠনিক সম্পাদক আছমত আরা আছমা, ফারুক আহমেদ বকুল, আওয়ামী লীগ নেতা এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, গোপাল চন্দ্র সরকার, সুরুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  আলোচনা ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com