1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পরিবেশ আইন না মানায় শেরপুরে ৪ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

শেরপুর : পরিবেশ আইন না মানায় ৪ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলার ৪টি ভাটায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ করে মোট ৮ লাখ জরিমানা করা হয়। ময়মনসিংহ বিভাগের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন আদালত পরিচালনা করেন।
জানা গেছে, পরিবেশ আইনের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইটভাটা স্থাপন ও ইট তৈরির অভিযোগে সদর উপজেলার আরিফা ব্রিকস, জিহান ঝিকঝাক ব্রিকস-৪, শ্রীবরদী উপজেলার সততা ব্রিকস ও মদিনা ব্রিকস এর প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সেইসাথে তাদের পরিবেশ আইন মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com