1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

রাখি সাওয়ান্তের নাক ফাটালেন জেসমিন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : বিতর্কের অন্য নাম বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বিগ বসের চলতি সিজনে অংশ নিয়েছেন তিনি। বিগ বসের ঘরে তার নাক ফাটালেন আরেক প্রতিযোগী জেসমিন ভাসিন। মূলত বিগ বসের ঘরে কুৎসিত এক বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন রাখি-জেসমিন। তারপরই এই ঘটনা ঘটে!

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে—রাখির দাবি, তার কফি কেউ চুরি করেছিল। এজন্য তিনি সবাইকে অভিশাপ দিতে থাকেন। চিৎকার করে বলেন, ‘যে কফি নিয়েছে সে দুর্ঘটনায় মরে যাবে।’ এ ধরনের অভিশাপ শুনে ক্ষেপে যায় ঘরের বাকি সদস্যরা। অ্যালি গনি এবং অনুভব শুক্লাও কোমর বেঁধে নেমে পড়েন। তারা চিৎকার করে বলে উঠেন, ‘এই মহিলা কি পাগল! এভাবে কারো মৃত্যুকামনা করে!’

উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়েই শেষ হয়নি এই ঘটনা। জেসমিন ভাসিন মেজাজ ধরে রাখতে পারেননি। তাই রাখির মুখোমুখি হন তিনি। বেশ কিছুক্ষণ চিৎকার করার পর একটি ভারী মুখোশ রাখির মাথায় চাপিয়ে দেন জেসমিন। ব্যস, এই আঘাতে নাক ফেটে যায় রাখির। নাক ফেটে যাওয়ার পরও থেমে যাননি রাখি। বরং কাঁদতে কাঁদতে নিজেকে আরো আঘাত করতে থাকেন। টেবিলে মাথা ঠুকেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com