1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

গোপনে মালদ্বীপ উড়ে গেলেন প্রেমিক যুগল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : প্রেম করছেন বলিউড অভিনেতা ইশান কাট্টার ও অনন্যা পান্ডে—এমন খবর বলিপাড়ায় উড়ছে। নতুন বছর একসঙ্গে উদযাপনের জন্য গোপনে মালদ্বীপে উড়ে গেছেন এই প্রেমিক যুগল।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অনন্যা পান্ডে ও ইশান কাট্টার একসঙ্গে মালদ্বীপে অবসর যাপন করছেন। তারা ইনস্টাগ্রামে আলাদা আলাদাভাবে একই লোকেশনে তোলা ছবি পোস্ট করেছেন। তাদের পোস্ট করা এসব ছবিকে কেন্দ্র করে এই যুগলের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।

ইশান ও অনন্যা পান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়—বেশ কটি ছবি নিজেদের অ্যাকাউন্টে পোস্ট করেছেন ইশান-অনন্যা। সাগরের নীল জলে আনন্দে মেতে উঠেছেন তারা। যদিও একসঙ্গে তোলা কোনো ছবি পোস্ট করেননি কেউ-ই। কিন্তু সোশ্যাল মিডিয়ার চেক ইন বলছে তারা দুজনই একই জায়গায় অবস্থান করছেন। তাই ধারণা করা হচ্ছে, সম্পর্কের কথা আড়াল করতে খুবই সাবধানী এই দুই স্টারকিড।

শুধু বিদেশে নয়, মুম্বাইতেও মাঝেমধ্যে একসঙ্গে দেখা গেছে অনন্যা ও ইশানকে। সিদ্ধান্ত চতুর্বেদীর দিওয়ালি পার্টিতেও জুটি বেঁধে হাজির হয়েছিলেন তারা।

‘খালি পিলি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অনন্যা-ইশান। নানা বিতর্কের মধ্যে সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কিন্তু এ জুটির অনস্ক্রিন প্রেমের জল কি তবে বাস্তব জীবনে গড়ালো? আপাতত তাদের গতিবিধি তেমনটাই বলছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com