1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

জাহিদ হাসান ও সুবাহ’র একক নাটক `ওল্ড ইজ গোল্ড’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

মারুফ সরকার : আসছে জাহিদ হাসান ও শাহ হুমায়রা সুবাহ একক নাটক `ওল্ড ইজ গোল্ড’। ঢাকার বিভিন্ন লোকেশনে ইতিমদ্ধে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় সিলভার স্কীনের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন দক্ষ ও গুণী নির্মাতা জয় সরকার।
নাটকটির ব্যাপারে কথা হয় শাহ হুমায়রা সুবাহ সাথে তিনি বলেন, এটি আমার প্রথম নাটক। তাই আমার আগ্রহ খুব বেশি। আর জাহিদ হাসান ভাই আমার খুব পছন্দের একজন অভিনেতা তার সাথে প্রথম বার তাও আবার প্রথম নাটকে কাজ করে আমি অনেক খুশি এবং আমার স্বপ্ন পূরণ হলো। আর সে অনেক অসাধারণ মানুষ বড় মনের মানুষ।
আর আমি নির্মাতা জয় সরকার ভাইয়াকে ধন্যবাদ দিতে চাই আমাকে এমন একজন মানুষের সাথে কাজ করার সুযোগ দেয়ার জন্য। আর দর্শকরা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরো ভালো ভালো নাটক ও ছবি  উপহার দিতে পারি আর আপনারা সবাই অবশ্যই `ওল্ড ইজ গোল্ড’ নাটকটি দেখবেন।
প্রসঙ্গত, গত বছর সুবাহ রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন। ছবিটি আসছে ফেব্রুয়ারিতে মুক্তির সম্ভাবনা আছে। সুবাহ’র হাতে থাকা অন্যান্য ছবিগুলো হলো জয় সরকারের ‘মতি বানু’, মোহাম্মদ আসলামের ‘বদলা’ ও ‘সমাধান’ এবং দেওয়ান নাজমুলের ‘তোরে কত ভালোবাসি’ ও আব্দুল মান্নানের ‘মন বসেছে পড়ার টেবিলে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com