1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

মুক্তি পেলো মীমের ‘বেসামাল’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

মারুফ সরকার : কণ্ঠশিল্পী তাসনীম মীমের নতুন মৌলিক গান ‘বেসামাল’ মুক্তি পেলো থার্টিফার্স্ট নাইটে। গানটির সুর করেছেন জনপ্রিয় সুরকার এফ এ প্রীতম। লিরিক্স লিখেছেন সহিদুজ্জামান সাগর এবং সংগীত পরিচালনা করেছেন এম এ রহমান।
‘বেসামাল’ গানটি নিয়ে সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন রাজু আহমেদ। সেখানে মডেল হিসাবে অভিনয় করেছেন রিফাত ও নওমি খান। মিউজিক ভিডিওটি টি-মিউজিক-এর ব্যানারে রিলিজ করা হয়।
কণ্ঠশিল্পী মীম গানটি নিয়ে খুব আশাবাদী। তিনি  জানালেন, ‘হুট করেই গানটি গাওয়ার পরিকল্পনা করেছিলাম। প্রীতমের সুরে গাইতে ভালো লাগে। আশা করি, দর্শক-শ্রোতাদেরও নতুন এ গান ও মিউজিক ভিডিওটি ভালো লাগবে।’আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই গানটি দেখবেন।
এর আগে মীমের দুটি গান রিলিজ হয়েছে। বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি স্বল্প সময়ের এ সংগীত জীবনে। সামনে গান নিয়ে তার আরো কিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই তরুণ শিল্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com