1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

সুস্মিতার যত প্রেম এসেছিল জীবনে

  • আপডেট টাইম :: শনিবার, ২ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তার আরেক পরিচয় তিনি সাবেক মিস ইউনিভার্স। বিশ্বজুড়ে অনেক মানুষের কাঙ্ক্ষিত নারী তিনি। কিন্তু বয়স ৪৫ কোটা পার হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি এই অভিনেত্রী। যদিও বর্তমানে রোহমান শোলের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন সুস্মিতা। তবে এর আগেও একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সাবেক এই বিশ্বসুন্দীর প্রেম জীবন নিয়ে এই প্রতিবেদন।

বিক্রম ভাট: খুব অল্প বয়সেই বিক্রম ভাটের প্রেমে পড়েছিলেন সুস্মিতা। ১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার শুটিংয়ের সময় এই নির্মাতার সঙ্গে তার প্রেমের সম্পর্কের শুরু। কিন্তু সেই সময় বিক্রম বিবাহিত ছিলেন। তবে তা এই জুটির সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়নি। বরং সিমি গারেওয়ালের একটি টক শোয়ে হাত ধরে হাজির হয়েছিলেন তারা। তবে হুট করেই তাদের সম্পর্কের ইতি ঘটে। এ নিয়ে সেই সময় বিক্রম ভাট কথা বললেও সুস্মিতা কোনো কথা বলেননি।

রণদীপ হুদা: একসঙ্গে ‘কার্মা’, ‘কনফেশন’ এবং ‘হোলি’ সিনেমায় অভিনয় করেছেন সুস্মিতা ও রণদীপ। প্রায় এক দশক আগে তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। সিনেমায় বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তারা। পরে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেও দেখা যায়। কিন্তু সুস্মিতার এই সম্পর্কও টেকেনি। ব্রেকআপ হলেও তাদের মধ্যে এখনো সুসম্পর্ক রয়েছে।

ওয়াসিম আকরাম: পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামে সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। এটি ২০১৩ সালের ঘটনা। মিডিয়ায় তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। তবে এই ‍গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন সুস্মিতা। এগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান এই জনপ্রিয় অভিনেত্রী।

রিতিক বাসিন: মুম্বাইয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী রিতিক বাসিন। ২০১৫ সালের দিকে তাদের প্রেম ও বিয়ে নিয়ে বলিপাড়ায় বেশ চর্চা হয়। বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে দেখা যেত। এমনকি ক্রিকেটার জহির খান ও সাগরিকা ঘাটগের বিয়েতেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। তবে এক সময় তাদের সম্পর্কেও চিড় ধরে।

মুদাসসার আজিজ: মিডিয়ায় এই জুটির প্রেম নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ পায়। তবে তাদের বিচ্ছেদের বিষয়ে মুখ খোলেননি নির্মাতা মুদাসসার। সেই সময় বলিউডে নতুন ছিলেন এই নির্মাতা। কিন্তু তার পরিবার সুস্মিতার সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি মেনে নেয়নি। জানা যায়, দুজনের সম্মতিতেই তাদের ব্রেকআপ হয়। এই জুটি একসঙ্গে ‘দুলহা মিল গ্যায়া’ সিনেমায় কাজ করেছেন। এই সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে মুদাসসার আজিজের বলিউডে অভিষেক হয়।

এখানেই শেষ নয়, বান্টি সাজদে, সঞ্জয় নারাং, মানব মেনন, ইমতিয়াজ খাত্রির সঙ্গে ‘ম্যায় হু না’ সিনেমা খ্যাত এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com