1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অভয়নগরে মাদ্রাসার সভাপতির বাড়ি থেকে ৫বস্তা বই উদ্ধার  

  • আপডেট টাইম :: শনিবার, ২ জানুয়ারী, ২০২১
যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির বাড়ি থেকে ৫ বস্তা সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নওয়াপাড়া পৌর এলাকার নর্থবেঙ্গল রোড সংলগ্ন মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টারের বাড়ি থেকে বইগুলো উদ্ধার করা হয়।
অভয়নগর থানা পুলিশের এসআই ইসরাফিল শামীম জানান, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলা শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে নর্থবেঙ্গল রোড এলাকার আনোয়ার মাস্টারের বাড়ি থেকে ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ১ম ও ২য় শ্রেণির ৫ বস্তা সরকারি বই জব্দ করে থানায় আনা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, সরকারি বই মাদ্রাসায় না রেখে সভাপতির বাড়িতে রাখার অপরাধে মাদ্রাসা প্রধান আবদুল ওয়াদুদ মোল্যাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহবায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টার জানান, মহামারী করোনায় প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় এবং মাদ্রাসায় ভালো ঘর না থাকায় মাদ্রাসার শিক্ষকরা আমার বাড়িতে বইগুলো রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com