1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সতীত্ব পরীক্ষার মাধ্যমে আবারো মিডিয়ায় ফিড়ছেন অনন্যা অনু

  • আপডেট টাইম :: শনিবার, ২ জানুয়ারী, ২০২১

মারুফ সরকার : কখনোই নায়িকা হতে চাইনি আমি, এখনো চাচ্ছিনা, স্বপ্ন ছিলো পর্দায় নিজেকে ভালো অভিনেত্রী হিসেবে দেখার, ২০২০ সালে আমার সেই স্বপ্নের পথে যাত্রা শুরু হয় টিজি ফিল্মস বিডি এর হাত ধরে। “নিয়তির খেলা” শিরনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেয় টিজি ফিল্মস, এর জন্য কৃতজ্ঞ আমি এ আল মামুন ভাইয়ার প্রতি। “নিয়তির খেলা” রিলিজ হবার পরে ছোট বড় অনেক কাজের প্রস্তাব আসলেও ব্যাক্তিগত বিভিন্ন কারনে আর দাঁড়ানো হয়ে উঠেনি ক্যামেরার সামনে।

তবে ২০২১ সালটা আমি সাজাতে চাই আমার মতো করে, প্রথম কাজে দর্শকদের যে ভালোবাসা আমি পেয়েছি সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই আমি ভালো ভালো কাজ উপহার দিয়ে দর্শকদের। তাইতো নিজেকে সময় নিয়ে তৈরি করছি ভালো একজন অভিনেত্রী হিসেবে দর্শকদের সামনে আসার জন্য। নতুন বছরের শুরুতেই নাজমুল ভাইয়ের “সতী” ও এ আল মামুন ভাইয়ের “বউ” গল্পের মাধ্যমে দর্শকদের সামনে আবার আসতে চাচ্ছি। কথাগুলো বললেন “নিয়তির খেলা’র নীলা রূপী অনন্যা অনু।

এক প্রকার শখের বসে মিডিয়ায় পা রাখেন তিনি, কিন্তু হঠাৎ করেই অভিনয় থেকে হারিয়ে যান লাস্যময়ী এই সুন্দরী ললনা। তবে ২০২১ সাল থেকে আবার নিয়মিত অভিনয়ে মনোযোগী হবেন তিনি, এমনটাই জানিয়েছেন আমাদের এই প্রতিনিধিকে।

অনন্যা অনু বলেন- “নাজমুল ভাইয়ের ‘সতী’ গল্পটা আমার এতোই পছন্দ হয়েছে যে আমি আর ভাইয়াকে না করতে পারিনি, তাছাড়া নাজমুল ভাইয়ের পরিচালিত ” কর্তন” দেখে আমার অনেক ভালো লেগেছে, বাস্তবতা নির্বর গল্পে কাজ করার সুযোগটা তাই হাতছাড়া করতে মন চাইলো না, এর জন্যই সতীত্ব পরীক্ষা দিতে “সতী” গল্পে কাজ করতে আমি আগ্রহী হয়েছি। আমি আশাকরি “সতী” আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।”

পরিচালক নাজমুল হুদা নাজিম বলেন- “আমি বরাবরই আমার গল্পের জন্য নতুন কাউকে খুজে থাকি, আমি বিশ্বাস করি স্টার আর্টিস্ট নয়, ভালো গল্প চায় দর্শকরা, আর পরিচালক চাইলে স্টার তৈরি করে নিতে পারে। আমার পরিচালিত “কর্তন” ব্যাপক আলোচনায় আসার পরে টিজি ফিল্মস আমাকে নতুন গল্পের দায়িত্ব দেয়, আমি “সতী” গল্পে সতীত্ব পরীক্ষার জন্য টিজি ফিল্মসের কাছে নতুন মুখ ডিমান্ড করলে হাউজ অনুকে নেয়ার পরামর্শ দেয়। যেহেতু অনন্যা অনু’র কাজ করার প্রবল ইচ্ছে আছে, তাই আমার বিশ্বাস আমি ওর ভিতর থেকে চরিত্র ফুটিয়ে তুলতে পারবো। অনু নিজেকে চরিত্রের জন্য তৈরি করছে বর্তমানে, আশাকরি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমরা শুটিং এ যাবো”।

নাজমুল হুদা নাজিম এর গল্প ভাবনায় “সতী” রচনা করছেন সোহাগ বিশ্বাস, প্রযোজনায় থাকবে মাহমুদা মাহি। টিজি ফিল্মস বিডি’র ব্যানারেই নির্মিত হবে “সতী”। অনন্যা অনু ছাড়া আর কে কে এই গল্পে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত করেননি পরিচালক। টিজি ফিল্মসের ভাষায়, ” আমরা পরিচালকে পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকি নির্মাণের ব্যাপারে।

সতী ছাড়াও অনন্যা অনু ২০২১ সালে কাজ করবেন, এ আল মামুনের “বউ” ফয়সাল মামুনের “কাবিন হবে ১ টাকা” নাজমুল হুদা নাজিম এর “অনুপ্রেরণার গীত” সহ বেশ কিছু একক নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি একজন সু অভিনেত্রী হিসেবে দর্শকদের মাঝে বেচে থাকতে পারেন আজীবন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com