1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের ৬ জনই একই পরিবারের

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত সাতজনের ছয়জনই একই পরিবারের সদস্য।

রোববার (৩ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার গাছতলা বাজারে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনার সদর উপজেলার পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৩), তাদের তিন দিনের নবজাতক, বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২), ভাবী জোসনা বেগম ও অটোরিকশা চালক রাকিবুল হাসান (৩০)। রাকিবুল হাসান ময়মনসিংহের সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহ্জালাল পরিবহনের বাস নেত্রকোনাগামী অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার সাত যাত্রী মারা যায়।

নিহতের স্বজন আলী হোসেন বলেন, ১ জানুয়ারি ফারুক হোসেনের স্ত্রী মাসুমা খাতুন ময়মনসিংহ শহরের বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করেন। তাদের নবজাতক ছেলে সন্তানকে নিয়ে আজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া বলেন, বাসটি একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশা সামনে চলে আসে। অটোরিকশায় ধাক্কার পর সেটি বাসে আটকে কিছু দূর পর্যন্ত চলে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে দিয়ে দেখেন, একজন ছাড়া সকলে মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com