1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

কঙ্গনাকে ঊর্মিলার পাল্টা আক্রমণ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুম্বাইয়ে ৩ কোটি টাকা দামের ফ্ল্যাট কিনেছেন বলিউড তারকা ঊর্মিলা মাতন্ডকার। কিছু সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে, শিবসেনায় যোগ দেয়ার পরই বিলাসবহূল এই ফ্ল্যাট কিনেছেন তিনি। আর এ খবর চোখে পড়তেই ঊর্মিলাকে খোঁচা দেয়ার সুযোগ হাতছাড়া করেননি আরেক তারকা কঙ্গনা। তবে পাল্টা জবাব দিতেও ছাড়লেন না ঊর্মিলা।

ঊর্মিলাকে উদ্দেশ্য করে কঙ্গনা টুইটে লেখেন, ‘প্রিয় উর্মিলা মাতন্ডকারজি, আমি নিজের কষ্টের টাকায় বাড়ি বানিয়েছিলাম, সে ঘর কংগ্রেস ভেঙে দিচ্ছে। বিজেপিকে খুশি করে আমার নামে কেবল ২৫-৩০টা মামলা হয়েছে। যদি আমিও আপনার মত বুঝদার হতাম, তাহলে কংগ্রেসকে খুশি করতাম, তাই না?’

কঙ্গনার এমন কটাক্ষের জবাবে একটি ভিডিও পোস্ট করে ঊর্মিলা বলেন, কঙ্গনা যেন সময় ও জায়গা ঠিক করেন। সেখানে তিনি তার বাড়ির সমস্ত কাগজপত্র নিয়ে পৌঁছে যাবেন। ২৫-৩০ বছর তিনি কাজ করে যে টাকা উপার্জন করেছেন তা দিয়ে ২০১১ সালে আন্ধেরিতে একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেটি গত মার্চের আগে বিক্রি করেছেন। তার সঙ্গে উপার্জনের আরও কিছু টাকা বিনিয়োগ করে নতুন ফ্ল্যাট কিনেছেন।

ঊর্মিলা আরও বলেন, তার সব কাগজপত্রই তিনি দেখাতে পারেন। আর এই ফ্ল্যাট তিনি রাজনীতিতে যোগ দেয়ার আগেই কিনেছেন। কঙ্গনা কেন্দ্রের কাছ থেকে যে নিরাপত্তা পেয়েছিলেন, সে প্রসঙ্গ টেনেও আক্রমণ করেন ঊর্মিলা।

প্রয়াত নায়ক সুশান্তের মত্যুর পর গত সেপ্টেম্বরে কঙ্গনা বলিউডের গায়ে কালি লাগাচ্ছেন বলে অভিযোগ এনেছিলেন জয়া বচ্চন। কঙ্গনাও পাল্টা জয়াকে আক্রমণ করেন। কঙ্গনার এই কাজের তীব্র নিন্দা করেছিলেন ঊর্মিলা। তার কটাক্ষ ছিল কঙ্গনার হিমাচল মাদকের আখড়া। আর এরপরেই ঊর্মিলাকে ‘সফট পর্ন’ অভিনেত্রী বলে আক্রমণ করেন কঙ্গনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com