1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী, বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় “গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪২বছর” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) কলাপাড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে নতুন বাজারস্থ স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় নবগঠিত কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল ইকবাল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুন রহমান ইসমাইলসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আগামী দিনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি এ.বি.এম মোশাররফ হোসেনের নেতৃত্ব ও দিক নির্দেশনায় রাজপথে থেকে ছাত্রদল সকল কর্মসূচি বাস্তবায়ন করবে। এ.বি.এম মোশাররফ হোসেন এবং জেলা ছাত্রদলের বিরুদ্ধে আওয়ামী দালালদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে কলাপাড়া উপজেলার, পৌর এবং কলেজ ছাত্রদল ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com