1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : শাকিব খানের সঙ্গে যুগলবন্দি হয়ে একের পর এক সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন শবনম বুবলী। তার ক্যারিয়ারে যখন বসন্তের হাওয়া বইছে, ঠিক তখনই মিডিয়া থেকে আড়ালে চলে যান। কোনোভাবেই তার খোঁজ মিলছিল না। পরিচিতজনরা বলছিলেন—বুবলী যেন হঠাৎ উধাও হয়ে গেছেন!

বুবলীর মুঠোফোনেও পাওয়া যাচ্ছিল না। এমনকি চলচ্চিত্রাঙ্গনের লোকজনও তার সংবাদ বলতে পারছিলেন না। হঠাৎ কেন নিজেকে আড়াল করলেন বুবলী? এ নিয়ে নানা গুঞ্জন উড়েছে ঢাকাই চলচ্চিত্রাঙ্গনে। কেউ কেউ বলছিলেন, বিয়ে করেছেন বুবলী। আর মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছেন তিনি।

দীর্ঘদিন ডুব দিয়ে সম্প্রতি একটি ফটোশুটের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন বুবলী। এরপর আবারো আলোচনায় আসেন তিনি। তার মা হওয়ার গুঞ্জনসহ একাধিক মুখরোচক গসিপ নিয়ে মুখ খুলেন বুবলী। এ অভিনেত্রী বলেন—আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান নিয়ে সবসময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না–ই বলি! সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হবে। আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, কাজের জন্য সবাই আমাদের ভালোবাসেন। তাই আমিও চাই না, ব্যক্তিগত জীবন কাজের চেয়ে বেশি ফোকাসড হোক। শুরু থেকে আমি এভাবেই চলার চেষ্টা করেছি।

গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বুবলী বলেন—একতরফা অনেকে অনেক কিছুই শোনেন। এটাও ঠিক, আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকে অনেক কিছু জানতে চান। সেই চাওয়া ও আগ্রহকে অবশ্যই সম্মান করি। তাই বলে অনেক কল্পকাহিনি শুনে আপনারাও অনেক কিছু একতরফাভাবে বাছবিচার করে ফেলবেন না যেন! সময়টুকুর প্রতি সম্মান দিন। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। আমি বলব, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই।

বুবলী দীর্ঘ নয়মাস মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। গত নভেম্বরে দেশে ফিরেছেন। সেখানে অভিনয় বিষয়ে শর্ট কোর্স করেছেন তিনি। আরো আগে দেশে ফেরার ইচ্ছা ছিল কিন্তু করোনা সংকটের কারণে ফিরতে পারেননি বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com