1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অভয়নগরে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী হামলা 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
যশোর: অভয়নগরে ক্রাইম জোন হিসাবে পরিচিতি পাওয়া নূরবাগ পালহাটা গলিতে চাঁদার টাকা না দেওয়ায় একদল চিহ্নিত  সশস্ত্র সন্ত্রাসী আসিব(৩৮) নামে এক আবগারী কর্মচারীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহত আসিব ৪নং পায়রা ইউনিয়নের পায়রা গ্রামের মৃত ইব্রাহিমের কনিষ্ট পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গো-হাট এলাকার মৃত শাহ আলম ভূঁইয়ার পুত্র চিহ্নিত সন্ত্রাসী খুনের মামলাসহ একাধিক মামলার আসামী রানা ভূঁইয়া(২৮) ওরফে খুনে রানা, মোঃ জুয়েলের পুত্র প্রেম ওরফে বাবু(২৫) সহ অজ্ঞাত আরও ১০/১২ জন সন্ত্রাসী সোমবার রাত ৮টার সময় নূরবাগ পালহাটা গলিতে রামদা, কিরিচ, ছোরাসহ অস্ত্রে সজ্জিত হয়ে আসিবের উপর আক্রমন করে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় আসিবের পেটের নাড়ি-ভূঁড়ি বেরিয়ে আসে। আহত আসিবকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যবরত চিকিৎসক ডাঃ চন্দন সরকার সাংবাদিকদের জানান, রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সন্ত্রাসী হামলায় জখমের বিষয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার এস.আই জয়নাল সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এ বিষয়ে লিখিত কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com