1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

এগুলো মুক্তি পেলে হয়তো মানুষ বুঝতে পারবে কতটুকু চেষ্টা করেছি : অপু

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

মারুফ সরকার : রাশেদ মামুন অপু, শোবিজের সুপরিচিত নাম। বর্তমানে ছোট পর্দা ছাপিয়ে বড় পর্দায় ব্যস্ত হয়ে পড়েছেন। থিয়েটারেও যুক্ত থেকেছেন দীর্ঘদিন। যে কোনো চরিত্রে সহজেই মানিয়ে যান তিনি। বর্তমানে এই অভিনেতার কাজের ঝুলিতে জমা ১০টি চলচ্চিত্র; যার মধ্যে ৯টি ছবিতেই ভিলেন হিসেবে কাজ করছেন। এর মধ্যে অর্ধেকের বেশি রয়েছে মুক্তির অপেক্ষায় আর বাকিগুলোর শুটিং চলছে।  কিছু দিন আগে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’তে যুক্ত হন। আর এ বছরে একটু আলাদা ও ব্যতিক্রমী চরিত্রে তাকে দেখা যাবে সৈকত নাসিরের ‘বর্ডার’ ছবিতে। কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।
নোমান রবিনের ‘কমন জেন্ডার’ ছবিতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় রাশেদ মামুন অপুর। ২০১৮ সালে যুক্ত হন নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ ছবিতে। তার অন্য ছবিগুলো- অনন্য মামুনের ‘নবাব এলএলবি, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’, রায়হান রাফির ‘পরান’, ‘জানোয়ার’ ও ‘দামাল’। ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির শুটিং এখনো শুরু করেননি অপু।
তিনি বলেন, ‘রাত জাগা ফুল’ ছাড়া বাকি সব ছবিতে নেগেটিভ চরিত্র করেছি। মুক্তির অপেক্ষায় বেশির ভাগ ছবি। এগুলো মুক্তি পেলে হয়তো মানুষ বুঝতে পারবে কতটুকু চেষ্টা করেছি। চরিত্রগুলো নেতিবাচক হলেও বৈচিত্র্য থাকছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com