1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

ট্রাকের ধাক্কায় অভিনেত্রী অদ্বিতীয়ার মৃত্যু: ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : গত ৪ জানুয়ারি মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান অভিনেত্রী অদ্বিতীয়া চৌধুরী। এ অভিনেত্রীর মৃত্যুর দৃশ্যটি পেছনে থাকা একটি প্রাইভেটকারের স্বয়ংক্রিয় (অটো) ক্যামেরায় রেকর্ড হয়। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়—মোড় ঘোরার জন্য আশাকে বহন করা মোটরসাইকেলটি একটি পিকাপ ভ্যানের পেছনে অপেক্ষা করছে। ঠিক তখন পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ডানে ছিটকে পড়েন এবং অভিনেত্রী আশা প্রায় ২০ ফুট বাঁ দিকে ছিটকে পড়েন। মোটরসাইকেল চালক উঠে আশার কাছে গিয়ে দেখেন ট্রাকের চাকায় থেঁতলে গেছে আশার মুখের একাংশ এবং ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ছোটবেলায় মিডিয়াতে কাজ শুরু করেন আশা। নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন তিনি। সংবাদ পাঠিকা হিসেবেও নাম লেখিয়েছিলেন। শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ নামে টেলিফিল্মের মাধ্যমে ছোট পর্দায় নাম লেখান তিনি। তারপর থেকে নিয়মিত নাটকে কাজ করেছেন।

শিহাব শাহীনের ধারাবাহিক নাটক ‘লিপস্টিক’, অনিমেষ আইচের ধারাবাহিক ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’, এহসানুল হক সেলিমের ধারাবাহিক ‘অভিবাসী’ ও ‘দূরত্ব’-এ কাজ করেছেন আশা।

এছাড়া দেলোয়ার হোসেন দিলু পরিচালিত ‘ইনজেকশন’, ‘কিশোর’, আরিফুর রহমানের ‘লিভ টুগেদার’ নাটকেও কাজ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com