1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

হবু শ্বশুর যখন ভাই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও অভিনেতা টাইগারে শ্রফকে নিয়ে বলিপাড়ায় চর্চা অনেকদিন ধরেই। প্রেমের সম্পর্কের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন তারা। এমনকি একাধিকবার তাদের বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে।

দিশা পাটানির পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এতে টাইগারের বাবা জ্যাকি শ্রফও অভিনয় করছেন। রিয়েল লাইফে দিশার হবু শ্বশুর হলেও রিল লাইফে জ্যাকিকে এই অভিনেত্রীর ভাইয়ের চরিত্রে দেখা যাবে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন তারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘ভারত সিনেমায় তারা দুজনই ছিলেন কিন্তু একসঙ্গে তাদের কোনো দৃশ্য ছিল না। রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমায় তাদের বেশ কয়েকটি দৃশ্য দেখা যাবে। তারা বড় ভাই ও ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন।’

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার সালমান খান। দিশা পাটানি ও জ্যাকি শ্রফ ছাড়াও আছেন রণদীপ হুদা। এটি পরিচালনা করছেন প্রভুদেবা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং-থ্রি’র পর সালমানের সঙ্গে এই নির্মাতার এটি তৃতীয় সিনেমা।

এদিকে সিনেমাটি গত বছর ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে শুটিং ও প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে চলতি বছর ঈদুল ফিতরে এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com