1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

গিভ অ্যান্ড টেক-এর পর অধরার অপেক্ষা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। ২০১৮ সালের শেষের দিকে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। একই বছর তার অভিনীত ‘মাতাল’ সিনেমাও মুক্তি পায়। সম্প্রতি এ অভিনেত্রী ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন। অপেক্ষা করছেন ‘বর্ডার’ নামে আরেকটি সিনেমার ডাবিংয়ের জন্য।

অধরা খান বলেন, ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করলাম। আশা করছি, সুন্দর একটি কাজ হবে। আগামী ১৫ জানুয়ারি ‘বর্ডার’ সিনেমার ডাবিং শুরু করব, এজন্য অপেক্ষা করছি। এছাড়া কিছু কাজের প্রস্তাব পাচ্ছি। সবকিছু ভালো হলে সে কাজগুলো করব।

অধরা খান অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’, ‘বর্ডার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে ‘উন্মাদ’সহ বেশ কিছু সিনেমার কাজ। ২০১৬ সালে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় নাম লেখান অধরা। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com