1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সদ্য পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ এক কন্যা শিশুকে অজ্ঞাতনামা মধ্যবয়সী ব্যক্তি ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির অভিভাবক ও পুলিশ জানায়, পশ্চিম শিমুলতলা গ্রামের দিনমজুর তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী নাকুগাঁও স্থলবন্দরে পাথরশ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার প্রতিদিনের মতো বন্দরে কাজে গেলে বেলা আনুমানিক দুইটার দিকে তাদের দশ বছর বয়সী কন্যা গাছ থেকে কুল (বড়ই) পাড়তে বাড়ির অদূরে খালপাড়ের দিকে যায়। এসময় অজ্ঞাতনামা এক মধ্যবয়সী শিশুটিকে অসৎ উদ্দেশ্যে চেপে ধরে। এতে শিশুটি চিৎকার দিলে ওই ব্যক্তি তাকে ছেড়ে পালিয়ে যায়। রাতে বাবা-মা বাড়ি ফিরলে শিশুটির চোখেমুখে ভয়ের চিহ্ন দেখে জানতে চাইলে ঘটনা খোলে বলে। পরে রাতেই তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে শারিরিকভাবে কোন সমস্যা না থাকায় তার চিকিৎসার প্রয়োজন পড়েনি। এদিকে খবর পেয়ে রাতেই থানা পুলিশ শিশুকে শিশুটিকে অভিভাবকসহ থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। তবে অভিযুক্তকে সনাক্ত করতে পারেনি শিশুটি। এ বিষয়ে আইনী পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com