1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

অন্তরঙ্গ দৃশ্যে গওহর খানের ‘না’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বড় ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী গওহর খান। সিনেমা কিংবা ওয়েব সিরিজে আর যৌন দৃশ্যে অভিনয় করবেন না তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার নিজের এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন।

গওহর খান অভিনীত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ আগামী ১৫ জানুয়ারি জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি যাচ্ছে। বর্তমানে অনেকেই যেখানে ওটিটি প্ল্যাটফর্মকে ধ্যান-জ্ঞান মনে করছে, সেখানে তাকে কেন নিয়মিত দেখা যাচ্ছে না? এমন প্রশ্নের জবাবে গওহর জানান, তিনি আর সাহসী দৃশ্যে অভিনয় করতে চান না। তাই একাধিক সুযোগ হাতছাড়া করতে হয়েছে।

স্বামী জায়েদের আপত্তি বলেই কি এই সিদ্ধান্ত ‘ইশকজাদে’ খ্যাত অভিনেত্রীর? এ প্রশ্নের জবাবে গওহর খান বলেন, ‘না, সিদ্ধান্ত সম্পূর্ণ আমার নিজের। আমি একটি সীমারেখা টেনেছি নিজের জন্য। একজন অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ব চরিত্রটিকে ফুটিয়ে তোলা। তার জন্য যা প্রয়োজন আমি করব। কিন্তু কেবলমাত্র সাহসী দৃশ্য রাখতে হবে বলে দৃশ্যের অন্তর্ভুক্তি করাটা আমার পছন্দ না।’

গত ২৫ ডিসেম্বর তারিখে প্রেমিক জায়েদ দরবারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন গওহর খান। প্রখ্যাত বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ পেশায় কোরিওগ্রাফার। লকডাউনে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং দ্রুত তা বিয়ের দিকে গড়ায়। এর আগে খবর রটেছিল, গওহরের থেকে ১২ বছরের ছোট জায়েদ। এ প্রসঙ্গে গওহর জানান, জায়েদ তার থেকে বয়সে ছোট হলেও অতটা বয়সের পার্থক্য নেই দু’জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com