1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পার্বত্য মন্ত্রীর জন্মদিনে অসহায় দুস্থদের মাঝে খাবার ও কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবান জেলার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির জন্মদিন উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল বিতরন করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী) সকালে জেলা আওয়ামলীগের দলীয় কার্যালয়ে কম্বল ও খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুস্থদের হাতে কম্বল ও খাবার তুলে দেন আওয়ামী সেচ্ছা সেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী।
অন্যান্যের মধ্যে শিশু কিশোর মেলার সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য রাজু বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা, সদস্য তাজুল ইসলাম, পংকজ দাস, সোহরাব হোসেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ, সংগঠনের সহসভাপতি আহসান উল আলম রুমু বাবলু বড়ুয়া সাধারন সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলার ৪০ জন গরীব দুস্থ এতিমদের মাঝে কম্বল ও উন্নত মানের খাবার বিতরন করা হয়। পরে মন্ত্রীর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com