1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

‘রাষ্ট্রকে শেখাতে চাইছেন যশকে নিয়ে কী করে বেহায়াপনা করতে হয়?’

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : ভালোবেসে নিখিল জৈনর সঙ্গে ঘর বেঁধেছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বিয়েকে কেন্দ্র করে বহুবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। যদিও সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আনন্দময় দাম্পত্য জীবন পার করছিলেন এই দম্পতি। হঠাৎ গুঞ্জন উঠেছে, ভেঙে যাচ্ছে নুসরাতের এই সংসার। টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর জন্য নাকি তার এ সংসার ভাঙছে!

এই গুঞ্জন বেশ কিছুদিন ধরে উড়ছে। এবার বিষয়টি নিয়ে অন্তর্জালে নুসরাত জাহানকে রীতিমতো আক্রমণ করে মন্তব্য করছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন—‘সাংসদ হয়ে রাষ্ট্রকে শেখাতে চাইছেন সো কলড ফ্রেন্ড যশ দাশগুপ্তকে নিয়ে কী করে বেহায়াপনা করতে হয়?’ যশের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতাকে ‘নোংরামি’ বলেও কটাক্ষ করেছেন এক নেটিজেন। তার ভাষায়—‘আপনার সঙ্গে আপনার হাজব্যান্ডের সমস্যা হতেই পারে, তার জন্য যশের ঘাড়ে চাপার মানে কী?’ এমন অসংখ্য মন্তব্য করে নুসরাতকে আক্রমণ করছেন নেটিজেনরা।

যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নুসরাত জাহান ও টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর কিছু ছবিকে কেন্দ্র করে। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। তবে নুসরাত ও যশের পোস্ট করা কোনো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। কিন্তু দুজনের লোকেশন ছিল এক। আর তারপরই খবর চাউর হয়, যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। আর এজন্য ভেঙে যাচ্ছে নিখিল-নুসরাতের সংসার!

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরাত। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুজন দুই ধর্মের অনুসারী হওয়ায় দুই প্রথা মেনেই হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু্রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com