
শেরপুর : শেরপুর সদর উপজেলার পৃথক এলাকায় পৃথকভাবে বিদ্যুতায়িত হয়ে এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা মুদীপাড়া এলাকায় দুপুরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একইদিন সকালে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দিতে নির্মাণাধীন ব্রিজের বিদ্যুতায়িত রডের পিলারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে রূপচাঁন নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।