1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বয়সে ছোট স্বামীর সঙ্গে সুখে থাকার রহস্য জানালেন প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বছর দুই আগে ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে ক্যাথলিক রীতিতে বিয়ে করেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। দুইজনের বয়সের ব্যবধান ১০ বছর থাকার কারণে শুরু থেকেই এই জুটির প্রতি ছিল সবার নজর।

তবে বেশ ভালোই আছেন এই তারকা জুটি। বয়স, সংস্কৃতির ব্যবধানকে উড়িয়ে দুজনে উড়ছেন ভালোবাসার ডানা মেলে।

আমি দীর্ঘদিন ধরেই তাকে চিনি। নিকের ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই আমার জানা। নিক নিজেও আমাকে খুব ভালোভাবে জানে। নিকের ভালো লাগা খুঁজে বের করা কঠিন কিছু নয়। তাই বয়সের এই পার্থক্যটাও আমাদের সম্পর্কে কোন সমস্যা হয়নি।’

তবে নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করা তার কাছে বেশ রোমাঞ্চকর বলে মনে হয় প্রিয়াঙ্কার।

প্রসঙ্গত, করোনার লকডাউন শেষে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। দিন কয়েক আগেই যুক্তরাজ্যে ‘টেক্সট ফর ইউ’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এর আগে জার্মানিতে ‘দ্য ম্যাট্রিক্স ৪’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com