যশোর : মুজিব বর্ষ কে স্মরণ করতে ও ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় রাখার লক্ষ্যে আজ দুপুরে বিএসএফের ১৩ সদস্যের একটি প্রতিনিধি টিম মৈত্রী সাইকেল র্যালি নিয়ে বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ড এলাকা পরিদর্শন করেন।
মৈত্রী সাইকেল র্যালির নেতৃত্ব দেন বিএসএফের এডিজি আইপিএস পঙ্কজ কুমার সিং। এ সময় নো-ম্যান্সল্যান্ডে বাংলাদেশ বিজিবি’র পক্ষে তাদেরকে শুভেচ্ছা জানান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জারিক হোসেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার এর সাথে ছিলেন যশোর ৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা। ভারতের পেট্রাপোল চেকপোস্ট বিএসএফ ক্যাম্পে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে নো-ম্যান্সল্যান্ডে মুজিব বর্ষ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএসএফের মৈত্রী সাইকেল র্যালীটি জানুয়ারি মাসের ৭ তারিখে শুরু হয়ে. কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত মোট ৪৯৬ কিলোমিটার সীমান্ত এলাকা পরিদর্শন করবেন।
বিএসএফের এডিজি আপিএস পংকজ কুমার শিং বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবের ভুমিকা ভুলে যাবার নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুজিব বর্ষ কে স্বরণ করতেই তারা সাইকেল র্যালী সহ নানা আয়োজন করেছেন। আমাদের এই সাইকেল র্যালী কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত বাংলাদেশ ও ভারতের ৪৯৬ কিলোমিটার সীমান্ত এলাকা পরিদর্শন করবেন।
এ সময় তিনি আরও বলেন, ভারতের বিএসএফ কর্তৃক মুজিব বর্ষ পালন ও সাইকেল র্যালীর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার সাথে সাথে সীমান্ত এলাকার বিএসএফ ও বিজিবি’র মধ্যে বন্ধুত্ব পুর্ন সম্পর্ক গড়ে উঠবে বলে উভয় দেশের প্রতিনিধিগন আশাবাদ ব্যক্ত করেন।