
নালিতাবাড়ী (শেরপুর) : ভ্রাম্যমাণ আদালতবিরোধী বিক্ষোভ ও মিছিলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে বিশেষ জরুরি আইনশৃঙ্খলা সভা বয়কট করে বেরিয়ে যাওয়া কমিটির সদস্য ও জনপ্রতিনিধি এবং সরকারদলীয় নেতৃবৃন্দের মান ভেঙেছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে বেরিয়ে যাওয়ার পর আজ মঙ্গলবার মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত হয়েছেন তারা।
বেলা এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, আসাদুজ্জামান, ইউনুস আলী দেওয়ান, ফারুক আহমেদ বকুল, খোরশেদ আলম খোকা, শহীদ উল্লাহ তালুকদার মুকুল, খন্দকার শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান, আবুল কাশেম এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ অংশ নেন।
আইনশৃঙ্খলা কমিটির সভার পর অন্যান্য মাসিক সভা নিয়মিত পরিচালিত হয়।