1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সন্তানদের ক্রিকেট টিম বানাতে চান প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের সীমানা ছাড়িয়ে এখন হলিউডেও পরিচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর প্রায়ই খবরে এই অভিনেত্রী।

এদিকে বিয়ের পর থেকে বেশ কয়েকবার প্রিয়াঙ্কার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা।

নিকের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে প্রিয়াঙ্কা বলেন,  ‘সাধারণ দম্পতিদের মতো পরস্পরের অভ্যাস ও পছন্দগুলো বুঝতে হবে। সমস্যা খোঁজার চেয়ে এটি আরো রোমাঞ্চকর মনে হচ্ছে। এখন পর্যন্ত কঠিন কিছু মনে হচ্ছে না।’

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com