1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

ইন্টারনেটে ঝড় তুলেছে শ্রীদেবী কন্যার বেলি ড্যান্স

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জানভি কাপুর। ইন্টারনেটে ঝড় তুলেছে তার বেলি ড্যান্সের একটি ভিডিও।

‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রেখেছেন জানভি। অভিনয়ের পাশাপাশি নাচেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ইতোমধ্যে অনেক ভক্তও জুটেছে তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভিডিও এখন ভাইরাল। তার নাচের তালে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকে তার ভূয়সী প্রশংসা করছেন। একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ নেচেছেন।’ অপর একজন লিখেছেন, ‘চোখ ফেরাতে পারছি না।’

বর্তমানে জানভির ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘দোস্তানা টু’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এছাড়া ‘রুহি আফজা’ ও ‘গুড লাক জেরি’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com