1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বলিউডে পা রাখার আগেই ভাইরাল শানায়া

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও অভিনেত্রী মাহীপ কাপুরের মেয়ে শানায়া। শোনা যাচ্ছে, খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন তিনি। কিন্তু তার আগেই নেট দুনিয়ায় ভাইরাল শানায়া।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মাহীপ কাপুর। এতে গানের তালে কোমর দোলাতে দেখা গেছে শানায়াকে। তার সঙ্গে ছিলেন কোরিওগ্রাফার যশ। ক্যামিলা কাবেলো ও ফারেল উইলিয়ামসের ‘সাংগ্রিয়া ওয়াইন’ গানে নেচেছেন সঞ্জয় কাপুর কন্যা। ভিডিও ক্যাপশনে মাহীপ লিখেছেন, ‘সে এটি তার মায়ের কাছ থেকে পেয়েছে।’

এদিকে ক্যামেরার সামনে অভিষেক না হলেও ইতোমধ্যে ক্যামেরার পেছনে কাজ করেছেন শানায়া। জানভি কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমায় পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

দেখুন ভিডিও:

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com