1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

অতিরিক্ত ডিআইজি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৯ কর্মকর্তা। বুধবার (১৩ জানুয়ারি) এই নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঢাকার নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. শফিকুল ইসলাম, ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) মোহাম্মদ বরকতুল্লাহ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. শামসুল আলম, ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম. পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহীল বাকী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. জামিল হাসান, ঢাকার শিল্প পুলিশ ইউনিটের পুলিশ সুপার সানা শামীনুর রহমান, কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. আতিকুর রহমান, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিয়া মাসুদ করিম, রংপুরের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. মেহেদুল করিম, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশের চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার এবং রংপুরের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. এনামুল হক অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com