1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে বিএনপি’র মেয়র প্রার্থী আনোয়ার হোসেনের প্রথম নির্বাচনী সভা

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন ৩০ জানুয়ারি শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র ও শহর বিএনপি’র আহবায়ক আনোয়ার হোসেন ভিপি’র প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের শহীদ মিনার চত্বরে বিএনপি কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে জামালপুর পৌরসভার সাবেক মেয়র শাহ ওয়ারেছ আলী মামুন ও জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র যুগ্মআহবায়ক আশরাফ আলী, আলী আশরাফ ভুইয়া, শহর বিএনপি’র যুগ্মআহবায়ক শফিকুল ইসলাম রিপন, আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাকসিম, যুগ্মআহবায়ক আব্দুর রহমান তারা, মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক সাইদুল ইসলাম,  উপজেলা উলামা দলের আহবায়ক আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা অংশ নিয়ে আগামী ৩০ জানুয়ারি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com