1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে নৌকার মাঝি লিটন শ্রীবরদীতে মোহাম্মদ আলী লাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

শেরপুর : আগামী ১৪ ফেব্রুয়ারি চতূর্থ ধাপে অনুষ্ঠিতব্য শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অন্যদিকে শ্রীবরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শহর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী লাল।
প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ জানুয়ারী) রাতে কেন্দ্রীয়ভাবে এ ঘোষণা দেয়া হয়। গোলাম মোহাম্মদ কিবরিয়া লিঠন শেরপুর শহরের বাসিন্দা এবং মোহাম্মদ আলী লাল শ্রীবরদী পৌর সভার উত্তর শ্রীবরদী মহল্লার বাসিন্দা।
এদিকে গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের নাম ঘোষণার পরপর রাতেই শেরপুর শহরে অন্য এক প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে রাস্তায় থাকা দোকানপাট ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। এসময় আহত হয় একজন। শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে শহরে পুলিশি টহল জোরদার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে মোহাম্মদ আলী লাল নৌকা প্রতীক পাওয়ার খবর শ্রীবরদী পৌরসভায় ছড়িয়ে পড়লে আনন্দ মিছিল বের করেন তার সমর্থকরা। আনন্দ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীবরদী চৌরাস্তায় এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com