1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে আইনজীবির বিরুদ্ধে নারী মোয়াক্কেলের ধর্ষণ মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর আদালতে প্রেক্টিসকারী ও জেলা আইনজীবি সমিতির সদস্য আসাদুজ্জামান (৩৫) নামে এক আইনজীবির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তারই এক নারী মোয়াক্কেল। বুধবার রাতে নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামের কৃষক আমির হোসেনের স্বামী পরিত্যক্তা কন্যা আঞ্জুয়ারা (২০)।
জানা গেছে, উপজেলার দক্ষিণ সন্যাসিভিটা গ্রামের বাসিন্দা ও শেরপুর আদালতে প্রেক্টিসকারী তরুণ আইনজীবি আসাদুজ্জামানকে দিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন ভুক্তভোগী আঞ্জুয়ারা। মামলা পরিচালনার একপর্যায়ে আইনজীবির মধ্যস্থতায় উভয়ের মধ্যে আপোষ-রফা ও ছাড়াছাড়ি শেষে মামলা নিষ্পত্তি হয়। এরইমধ্যে অভিযুক্ত আইনজীবি আসাদুজ্জামান তার ওই নারী মোয়াক্কেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং একপর্যায়ে বিয়ের কথা বলে ভুয়া কাবিননামা করে একাধিকবার শারিরিক সম্পর্ক করেন। সম্প্রতি আঞ্জুয়ারা স্ত্রী হিসেবে স্বীকৃতি-অধিকার চাইলে অভিযুক্ত আইনজীবি বিয়ে করেননি বলে অস্বীকার করেন। পরে বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানের গোচরে আনা হলে চেয়ারম্যানের ডাকে সাড়া দেয়নি ওই আইনজীবি। ফলে বুধবার রাতে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে আসাদুজ্জামানের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ওই আইনজীবি জানান, আর্থিক লেনদেনের মাধ্যমে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে মামলার নিস্পত্তির পর চুক্তি অনুযায়ী আমার ফি পরিশোধ না করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে। অবৈধ সম্পর্কের বিষয়ে তিনি জানান, ওই তরুণী সম্পর্কে নাতি লাগে বিধায় এমনিতে কথাবার্তা হতো। তবে ধর্ষণের কোন ঘটনা ঘটেনি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com